1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

৩ দিনের কর্মবিরতিতে চিকিৎসকরা, চলবে জরুরি সেবা

  • আপডেট টাইম :: শনিবার, ৮ মার্চ, ২০২৫

পদোন্নতিসহ ২ দফা দাবিতে শনিবার থেকে তিন দিনের জন্য কর্মবিরতি পালন করেছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। তবে জরুরি বিভাগের সেবা এই কর্মসূচির আওতামুক্ত রেখেছে বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম।

কর্মসূচি অনুযায়ী শনিবার (৮ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজের পরিচালকের কার্যালয়ের সামনে চিকিৎসকদের অবস্থান নিতে দেখা গেছে।

এর আগে, শুক্রবার (৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়ে তারা জানায়, শনিবার ১০টা থেকে টানা তিন দিন সরকারি হাসপাতালে দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন চিকিৎসকরা। দাবি আদায় না হলে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতিতে যাওয়ার কথা জানিয়েছেন চিকিৎসকরা।

বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের দাবিগুলো হল, চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও এমবিবিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে পদোন্নতিযোগ্য সব বিশেষজ্ঞ চিকিৎসকের অতি দ্রুত ও ভূতাপেক্ষভাবে পদোন্নতি নিশ্চিত করা। অন্তঃ ও আন্তঃক্যাডার বৈষম্য দূর করা। তৃতীয় গ্রেড পাওয়া সব যোগ্য চিকিৎসককে নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ও প্রথম গ্রেডে পদোন্নতি দিয়ে ন্যায্য পাওনা নিশ্চিত করা।

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের সদস্য সচিব চিকিৎসক মো. বশির উদ্দিন বলেন, তাদের দাবি-দাওয়ার বিষয়ে শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক সায়েদুর রহমানের সঙ্গে তারা বৈঠক করেছেন। তিনি দাবি পূরণের আশ্বাস দিয়েছেন।

চিকিৎসক নেতা বশির উদ্দিন জানান রোববার সব হাসপাতালে কর্মবিরতি চলবে এবং তারা ঢাকা মেডিকেল কলেজের সামনে অবস্থান নিবেন।

চিকিৎসক নেতা বশির উদ্দিন বলেছেন বলেন, ‘উপদেষ্টার বিশেষ সহকারী সেখানে এসে দাবি পূরণের ঘোষণা দিলে কর্মবিরতি প্রত্যাহার করা হবে। আমাদের বিষয়টি নিয়ে স্যার (সায়েদুর রহমান) উনার বাসায় জরুরি মিটিংয়ে ডেকেছিলেন। সেখানে আমরা বলেছি স‍্যারকে আমরা বলেছি, আগামীকাল আমাদের কর্মবিরতিতে এসে পদোন্নতির টাইম ফ্রেম বলার পরই আমরা কর্মবিরতি স্থগিতের ব‍্যপারে সিদ্ধান্ত নিব।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com