1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

চাঁদপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৬

  • আপডেট টাইম :: রবিবার, ৯ মার্চ, ২০২৫

চাঁদপুরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছে। শহরের কোড়ালিয়া এলাকায় একটি বাসায় রোববার (৯ মার্চ) ভোর রাতে সেহরির খাবার গরম করার সময় ঘটনাটি ঘটে। এদের মধ্যে আগুনে মারাত্মকভাবে দগ্ধ ৪ জনকে ঢাকায় জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এছাড়া ২ জন ভর্তি আছেন চাঁদপুর জেনারেল হাসপাতালে।

অগ্নিদগ্ধ ছয়জনের মধ্যে আব্দুর রহমান সরদার (৬৫), তার স্ত্রী শাহানুর বেগম (৫৫), পুত্রবধূ খাদিজা আক্তার (৩২) ও ছোট ছেলে মঈন (১৮) নামে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আব্দুর রহমানের বড় ছেলে ইমাম হোসেন সরদার (৩২) ও মেঝ ছেলে মিরাজের স্ত্রী দিবা আক্তার (২১) নামে আহত আরও দুই জন।

গ্যাস লাইন লিকেজ থেকে এমন বিস্ফোরণ ধারণ করছেন পরিবারের স্বজনরা। আব্দুর রহমান সরদারের ভাগিনা শাহ আলম জানান, পরিবারের লোকজন ভোর রাতে সেহরি খাওয়ার জন্য উঠে। এ সময় রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রান্না ঘরসহ কয়েকটি কক্ষের আসবাবপত্র ও লেপ-তোষক পুড়ে যায়। গুরুতর আহত ৬ জনকে দ্রুত সদর হাসপাতালে নেয়া হয়। ভবনের প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভানো হয়।

ওই ভবনের পাশের ফ্ল্যাটের প্রতিবেশী নাজনিন নিহা ও রাশিদা বেগম বলেন, ভোর রাতে বিকট শব্দ শোনে আমরা ছুটে আসি। মনে হলো বিল্ডিং ভেঙ্গে পড়ে গেছে। এখানে এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চাঁদপুর সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান জানান, ঢাকায় যাদের প্রেরণ করা হয়েছে, তাদের মধ্যে কেউ ৫০ ভাগ ও কেউ ৬০ ভাগ পুড়েছে। চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন দুই জনের ২০ ভাগ পুড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com