1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

বনানীতে নারী পোশাকশ্রমিক নিহত, সড়ক অবরোধ

  • আপডেট টাইম :: সোমবার, ১০ মার্চ, ২০২৫

ঢাকা: রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাকশ্রমিক নিহতের ঘটনায় চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। রাস্তা পারাপারের সময় সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পোশাকশ্রমিকের নাম মিনারা আক্তার। এ দুর্ঘটনায় সুমাইয়া আক্তার নামে আরও এক পোশাকশ্রমিক আহত হয়েছেন। তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কোন গাড়ি কীভাবে তাঁদের চাপা দিয়েছে, তা এখনো জানা যায়নি।

এ ঘটনার পর বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। সকাল ৮টা থেকে অবরোধ করে রেখেছেন।

বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান, পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। আমরা তাদের সাথে কথা বলছি। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

ele-3

এদিকে সড়ক অবরোধের ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। ট্রাফিক গুলশান বিভাগ এক ফেসবুক পোস্টে জানিয়েছে, সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি ইউ টার্নে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হন। তবে কোন গাড়ি তাকে চাপা দিয়েছে তা জানা যায়নি।

পোস্টে আরো বলা হয়েছে, এই দুর্ঘটনাকে কেন্দ্র করে পোশাক শ্রমিকরা চেয়ারম্যান বাড়ি ইউ টার্নের প্রবেশ ও বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছেন। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন তাঁরা।

বনানী-কাকলী ক্রসিং এবং মহাখালীর আমতলীতে ডাইভারশন দিয়ে গুলশান ২-গুলশান ১ হয়ে আমতলী দিয়ে চলাচল করা যাচ্ছে বলে জানিয়েছে ট্রাফিক গুলশান বিভাগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলেও ওই পোস্টে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com