1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

মায়ের সিনেমার সিক্যুয়ালে মেয়ে, আসছে ‘মম ২’

  • আপডেট টাইম :: বুধবার, ১২ মার্চ, ২০২৫
বিনোদন ডেস্ক : শ্রীদেবী অভিনীত ক্রাইম থ্রিলার ‘মম’ মুক্তি পেয়েছিলো ২০১৭ সালে। এটি ছিল তার শেষ সিনেমা। এই সিনেমায় অভিনয়ের আগে শ্রীদেবী অভিনয় করেন ২৯৯টি সিনেমায়। কিন্তু জীবনের শেষ সিনেমায় তার অভিনয় নিয়ে আলাদাভাবে আলোচনা হয়েছিলো।

কারণ, তথাকথিত কমার্শিয়াল সিনেমার বাইরে গিয়ে, শুধু অভিনয় দিয়েই সমালোচকদের মন জয় করেছিলেন তিনি। বলা হয়ে থাকে, এই সিনেমায় দর্শক এক নতুন শ্রীদেবীকে আবিষ্কার করেছিলো।

এবার ‘মম’ সিনেমার সিক্যুয়েল তৈরির ঘোষণা দিলেন বনি কাপুর, তাও আবার মেয়ে খুশি কাপুরকে নিয়ে। এ খবর দিলেন বনি নিজেই। খুশি এর আগে ‘আর্চিস’, ‘লাভইয়াপ্পা’ ও ‘নাদানিয়া’ ছবিগুলোতে অভিনয় করেছেন।

রবিবার (৯ মার্চ) আইফা অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে হাজির হয়ে বনি জানান, শ্রীদেবীর পথ ধরে জাহ্নবী ও খুশি হাঁটছেন দেখে তিনি আনন্দিত। বনি বলেন, “আমি খুশির ছবিগুলো দেখেছি। ‘নো এন্ট্রি’র পর ওকে নিয়ে একটি ছবির পরিকল্পনা করছি।

এটা হতে পারে ‘মম ২’। খুশি ওর মায়ের পদচিহ্ন অনুসরণ করতে চাইছে। ওর মা ভারতীয় সিনেমার শীর্ষ তারকা ছিল। আমি আশা করি, খুশি ও জাহ্নবীও তেমনই সাফল্য অর্জন করবে।”

প্রসঙ্গত, ক্রাইম-থ্রিলার ‘মম’ নির্মাণ করেছিলেন রবি উদয়ওয়ার। ছবিতে শ্রীদেবীর সঙ্গে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, অক্ষয় খান্না, সজল আলী, আদনান সিদ্দিকি প্রমুখ। ৩০ কোটি রুপির ছবিটি সে সময় বক্স অফিসে ১৭৫ কোটি রুপির বেশি আয় করেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com