1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিস্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর ঝিনাইগাতীতে ৪০ নওমুসলিম পরিবারে ঈদ উপহার ও তারবিয়াতি মজলিশ ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই : আইজিপি ঈদযাত্রায় ট্রেনের জাল টিকিট নিয়ে বিপাকে যাত্রীরা লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত ঈদযাত্রার প্রথম দিনে ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ কেউ ফিরছেন ট্রাকে ইরানকে ‘নিঃশেষ’ করতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে আরব মুসলিম দেশগুলো শ্রীবরদীতে গণমাধ্যম কর্মীদের সাথে ধানের শীষ মনোনীত প্রার্থী রুবেলের মতবিনিময় দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠনের প্রত্যয় নয়া প্রশাসক পলাশের

সচিবালয় ও শাহবাগসহ আশপাশে মিছিল-গণজমায়েত নিষিদ্ধ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং শাহবাগ মোড়সহ রাজধানীর বেশ কিছু এলাকায় সভা- সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ থেকেই এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ১৩ মার্চ বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টু রোড) যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com