1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

নকলায় আরও ৩ ইটভাটার চিমনি ধ্বংস, ভাটা বন্ধ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

নকলা (শেরপুর) : হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় আরও ৩টি অবৈধ ইটভাটার চিমনি গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশসন ও জেলা পরিবেশ অধিদপ্তর। একই সাথে ইট ধ্বংস করে ওইসব ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

ভাটাগুলো হলো- উপজেলার পাইস্কা এলাকার রিজন ঝিকঝাক ব্রিকস, তেঘরি এলাকার পূবালী ব্রিকস ও জানকিপুর এলাকার বাবা ঝিকঝাক ব্রিকস।

সোমবার (১৭ মার্চ) উপজেলার পাইস্কা, তেঘড়ি ও জানকিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার। অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর কুতুবে আলম সিদ্দিক, পরিদর্শক সুশীল কুমার দাস ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, হাইকোর্টের নির্দেশে জেলায় অনুমোদনহীন এবং অবৈধ ইটভাটা বন্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে স্থানীয় প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর। জেলায় মোট ৬৪টি ইট ভাটার মধ্যে ২টির ছাড়পত্র থাকলেও বাকীগুলো অবৈধ। এরমধ্যে চলতি বছর ২১ বন্ধ হয়ে গেছে। বাকী ৪১টি অনুমোদনহীন ভাটা উৎপাদনে থাকায় ইতিমধ্যেই ২৭টি ভাটায় অভিযান চালানো হয়েছে। এরমধ্যে ২০টি চিমনি ও ৭টি কিলন ধ্বংস করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com