1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

নালিতাবাড়ীতে ভারতীয় মদ ও পিকআপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ মার্চ, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরে নালিতাবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় মদসহ আনিছ (৪৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (১৬ মার্চ) ভোর ৬টার দিকে উপজেলার পলাশিকুড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। মাদক কারবারি আনিছ শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৬টার দিকে নালিতাবাড়ী উপজেলার পলাশিকুড়া গ্রামে নির্মাণধীন হযরত মেম্বারের বাড়ির সামনের পাকা সড়কে মাদক বিরোধীঅভিযান চালায় ডিবি। এসময় মাদক কারবারি আনিছকে মিনি পিকআপসহ আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় পৌণে দুই লাখ টাকা।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেমুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com