1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

নালিতাবাড়ীতে নদীতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ মার্চ, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : পাহাড়ি নদী চেল্লাখালীর পানিতে ডুবে আবির রহমান নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ মার্চ) বেলা সাড়ে এগারোটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবির ওই এলাকার শেখ ফরিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পোড়াবাড়ি এলাকার মাজম আলীর ৪ বছর বয়সী ছেলে মানিক ও শেখ ফরিদের ৬ বছর বয়সী ছেলে আবির রহমান চেল্লাখালী নদীতে খেলা করছিল। এসময় অসাবধানতাবশত স্রোতের টানে শিশুরা গভীরে চলে গেলে তাৎক্ষণিক দেখে ফেলায় মানিককে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে আবির পানিতে তলিয়ে যাওয়ায় কেউ দেখতে পায়নি। কিন্তু বেশকিছু সময় আবিরকে না পেয়ে একপর্যায়ে মাছ ধরার জাল দিয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা। বিকেলের দিকে আবিরের সলিল সমাধি উদ্ধার হয়। পরে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রহুল আমীন ও নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর বিভিন্ন স্থানে গভীর খাদ সৃষ্টি হওয়ায় শুস্ক মৌসুমে হাঁটুজলের নদীতে এ দুর্ঘটনা ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com