1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

গ্রামের মানুষকে নিজ হাতে ঈদ উপহার দিচ্ছেন হামজা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

সিলেট : লাল-সবুজের জার্সিতে এখনও অভিষেক হয়নি হামজা চৌধুরীর। কিন্তু তার আগেই ভক্ত-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। তার আগমনে উৎসব শুরু হয়েছে নিজ গ্রামে।

সোমবার বিকেলে গ্রামের বাড়িতে এসেছেন হামজা চৌধুরী। হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্বানঘাটের চৌধুরী বাড়িতে নেমেছে বিশাল উৎসবের ঢেউ। আজ মঙ্গলবারও গ্রামের মানুষ, আত্মীয়স্বজন, সংবাদমাধ্যম মিলিয়ে বাড়িটা যেন গিজগিজ করছে। এরইমধ্যে দেখা যায় আগত মানুষকে ছাদে উঠে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন হামজা।

সকাল থেকে আশেপাশের কয়েক গ্রামের মানুষ এসে জড়ো হন হামজার বাড়িতে। অনেকটা যেন বিয়ে বাড়ির ধুম। হামজা তাদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। হলুদ খামে ভরা ভালোবাসা নিজ হাতে দিয়েছেন অসহায় দরিদ্রকে মানুষকে।

এর আগে সোমবার (১৭ মার্চ) দুপুর পৌনে ১২টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন হামজা। তাকে বরণ করে নিতে সকাল থেকেই বিমানবন্দর এলাকায় উপচেপড়া ভিড় দেখা গেছে।

এরপর বিকাল সাড়ে তিনটায় হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে পৌঁছালে হাজার হাজার জনতা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। স্মরণীয় এ সফরে তার সঙ্গী ছিলেন মা, স্ত্রী ও সন্তানরা।

হামজার আগমনকে ঘিরে তার বাড়ি সাজানো হয়েছে বর্ণিল সাজে। বাড়ির প্রবেশপথসহ পথে পথে তোরণ নির্মাণ করা হয়েছে। আলোকসজ্জা করা হয়েছে পুরো বাড়িতে। বাড়ির পাশে খালি জায়গায় ছোট একটি মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে ছোট্ট পরিসরে তিনি আগত অতিথিদের সাথে কুশল বিনিময় করবেন বলেও জানা যায়।

হামজা চৌধুরীর চাচা দেওয়ান মাসুদ জানান, ২০১৪ সালে সর্বশেষ দেশে এসেছিলেন হামজা। ২০২২ সালে হামজার বিয়ে হয়। এরপর আর তার দেশে আসা হয়নি। তাদের আগমণ ঘিরে আমাদের পুরো জেলাজুড়ে মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

হামজা চৌধুরীর বাবা দেওয়ান গোলাম মোর্শেদ বলেন, অনেকেই সংবর্ধনার আয়োজন করতে চেয়েছিলেন কিন্তু আমি বারণ করেছি। রমজান মাসে অনেক লম্বা সফর করেছে পুরো পরিবার। তারপর আমি নিজে বাড়িতে ইফতারের ছোট্ট আয়োজন করেছি। যেহেতু দেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন এসেছেন। তাই সবার সম্মানে এই আয়োজন। রাতে বাড়িতে থাকার পর আগামীকাল সবাই মিলে ঢাকায় চলে যাবো।

প্রসঙ্গত, আগামী ২৫ মার্চ ভারতের শিলংয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হবে হামজা চৌধুরীর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com