1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

ঈদে টানা ১১ দিনের ছুটি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
বাংলার কাগজ ডেস্ক : এবার ঈদে লম্বা ছুটি কাটানোর সুযোগ রয়েছে সরকারি চাকরিজীবীদের। ঈদুল ফিতরের ছুটির আগে ও পরে দুই দিন ছুটি নিলেই টানা ১১ দিন ছুটি মিলবে।এবার ঈদুল ফিতরে সরকার ঘোষিত ছুটি পাঁচ দিন। আগে ও পরে রয়েছে সাপ্তাহিক ছুটি ও মহান স্বাধীনতা দিবস, শবে কদরের ছুটি।

চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই হিসাবে ২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল পর্যন্ত থাকবে এই ছুটি।

এদিকে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের ছুটি। পরদিন ২৭ মার্চ (বৃহস্পতিবার) অফিস খোলা থাকবে। আবার ২৮ মার্চ পবিত্র শবে কদর, একই সঙ্গে শুক্রবার সাপ্তাহিক ছুটি। পরদিনও সাপ্তাহিক ছুটি। ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত থাকবে ঈদুল ফিতরের সরকার ঘোষিত ছুটি।
অন্যদিকে ছুটি শেষে অফিস খুলবে ৩ এপ্রিল বৃহস্পতিবার। ওই এক দিন অফিস করে আবারও শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। অর্থাৎ ২৭ মার্চ ও ৩ এপ্রিল ছুটি নিতে পারলেই টানা ১১ দিন ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
ছুটির বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই। নিলে তা টানা ছুটি হয়ে যাবে।অবশ্য অর্জিত ছুটি নেওয়ার সুযোগ আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com