1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

জাতীয় পার্টির ইফতার মাহফিলে মারামারি, বেশ কয়েকজন আহত

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ মার্চ, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে মারামারির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে এটিকে একটি ‘সন্ত্রাসী হামলা’ বলে দাবি করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) রাজধানীর কাফরুলের ইব্রাহীমপুরে ‘দ্যা বুফে প্যালেস’ রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিকেল ৫টার পর অনুষ্ঠান শুরু হলে কিছুক্ষণ পরেই সভাস্থলে হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে কয়েকজনকে লাঠি ও কাঁচের প্লেট ছুড়ে মারতে দেখা যায়। এতে কয়েকজন রক্তাক্ত হন এবং উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ দলের শীর্ষ নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে তারা নিরাপদে রয়েছেন বলে জানা গেছে।

হামলার মূল উদ্দেশ্য কী এবং কারা এর পেছনে রয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: চ্যানেল ২৪

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com