1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলন করায় ট্রাক জব্দ, ১৭ মিনি ড্রেজার ধ্বংস

  • আপডেট টাইম :: শনিবার, ২২ মার্চ, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : অবৈধভাবে বালু উত্তোলন বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৭টি মিনি ড্রেজার ধ্বংস করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি ট্রাক ও একটি মোটরসাইকেল।

শনিবার (২২ মার্চ) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে বারোমারী বাজার জামে মসজিদ সংলগ্ন এলাকায় চেল্লাখালী নদীতে এই অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে চেল্লাখালী নদীর বারোমারী বাজার সংলগ্ন মসজিদ এলাকায় কতিপয় অসাধু বালু ব্যবসায়ী নদী চেল্লাখালী তীরবর্তী জমিতে গভীর গর্ব খুঁড়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর পূর্ব পাড়ে থাকা বাজার জামে মসজিদ ও ফসলি জমি এবং পশ্চিম পাড়ে বাতকুচি এলাকায় প্রায় ১৫টি পরিবারের বসতভিটা নদী ভাঙনের কবলে পড়ে। এমতাবস্থায় তারা বাধা দিতে গেলে উল্টো হুমকী-ধমকী দেওয়া হচ্ছিল। বাধ্য হয়ে ভুক্তভোগীরা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানায়। এরই প্রেক্ষিতে শনিবার ওই স্থানে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি জানান, নদী ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com