1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

আগুনে ক্ষতিগ্রস্ত শালবন পরিদর্শনে বনবিভাগের তদন্ত কমিটি

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ মার্চ, ২০২৫

বাংলার কাগজ প্রতিবেদক : বনবিভাগের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গত বুধবার (১৯ মার্চ) দুপুরে আগুনে ক্ষতিগ্রস্ত ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জ এলাকার শালবন সরেজমিনে পরিদর্শন করেছেন। এসময় তারা ক্ষতিগ্রস্ত বনভূমি এবং গাছপালার অবস্থা পর্যবেক্ষণ করেন এবং ক্ষয়ক্ষতির প্রকৃত অবস্থা যাচাই করেন।

এর আগে তদন্ত কমিটির সদস্যরা গজনী এলাকায় বনরানী রিসোর্টে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, মিডিয়াকর্মী, ইআরটি সদস্য এবং বনবিভাগের কর্মকর্তা-কর্মচারি ও স্টেক হোল্ডারদের সাথে বৈঠক করেছেন। বৈঠককালে তদন্ত কমিটি শালবনে আগুন লাগার কারণ এবং ভবিয্যৎ করণীয় সম্পর্কে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করেন।

তদন্ত কমিটির প্রধান বন অধিদপ্তরের কেন্দ্রিয় অঞ্চলের বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন আকন জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করে অংশীজন, স্থানীয় অদিবাসী, বন বিভাগের লোকজন এবং মিডিয়ার লোকদের সাথে কথা বলেছি। খুব শীঘ্রই রাংটিয়া রেঞ্জের শালবনে অগ্নিকান্ডের প্রেক্ষিতে বন ও জীব-বৈচিত্রের ক্ষয়ক্ষতি নিরূপণ, নিরসন এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণ সম্পর্কে সুপারিশমালা পেশ করা হবে।

উল্লেখ্য, মার্চের শুরুতে ঝিনাইগাতীর রাংটিয়া রেঞ্জ এলাকার ৯ হেক্টর বনভূমির অন্তত ১০-১২টি পৃথক স্থানে শালবনে আগুনের ঘটনা ঘটে। এ বিষয়ে বনবিভাগের পক্ষ থেকে ঝিনাইগাতী থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com