1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংকট মোকাবিলায় সরকার সফল: মির্জা ফখরুল শ্রীবরদীতে গণমাধ্যম কর্মীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শেরপুরে অসহায়দের মাঝে মহিলা দলের নেত্রী সুমাইয়ার ঈদ উপহার বিতরণ শ্রীবরদী সীমান্তে বুনো হাতির হামলায় নিহত ২ পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ সাংগ্রাইং উৎসবে মাতবে বান্দরবান, থাকছে মাসজুড়ে নানা আয়োজন শ্রীবরদী পৌর শহরে পথচারীদের মাঝে বিএনপির ইফতার বিতরণ ঈদযাত্রায় ভোগান্তি, গাজীপুরে ২১ কিলোমিটার যানজট রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের মাঝে চাপা পড়ে নিহত ২, নিখোঁজ ২ ৪০ দিন জামায়াতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পুরস্কার পেল ৩০০ কিশোর যুদ্ধের প্রভাবে দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী

নকলায় মহিলা কলেজের সভাপতি ফাহিম ও সদস্য দেলোয়ার মনোনিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, শেরপুর: শেরপুরের নকলা উপজেলার চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী ও বিদ্যোৎসাহী সদস্য হিসেবে সমাজসেবক দেলোয়ার হোসাইন সাইয়্যেদীকে মনোনয়ন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষ।

রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর-এঁর অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার-এঁর স্বাক্ষরিত এক অফিস নোটিশ মোতাবেক এই তথ্য জানা গেছে।

কলেজটির অধ্যক্ষ বরাবর প্রেরিত গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন বিষয়ক নোটিশের মাধ্যমে জানাযায়, ‘গভর্নিং বডির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে ০২ (দুই) বছর, তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলর এ মনোনয়ন যে কোন সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন’।

এই খবর ছড়িয়ে পড়লে নবগঠিত গভর্নিং বডির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী ও বিদ্যোৎসাহী সদস্য দেলোয়ার হোসাইন সাইয়্যেদী-কে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অভিনন্দন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com