1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

৪০ দিন জামায়াতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পুরস্কার পেল ৩০০ কিশোর

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ মার্চ, ২০২৬

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে টানা ৪০ দিন জামায়াতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৩০০ কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। তরুণ প্রজন্মকে নামাজমুখী করা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নেওয়া হয়। এমন আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে অংশগ্রহণকারী কিশোররা।

উপজেলার সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে এবং পশ্চিম সোনারং প্রবাসী কল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় বুধবার (১৮মার্চ) বাদ যোহর সোনারং পুরাতন জামে মসজিদে নামাজি কিশোরদের মাঝে এসব পুরষ্কার বিতরণ করা হয়।

ওই এলাকার ৩০০ কিশোর নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করায় ৩০০ জনকে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এর মধ্যে ১৪ জনকে বাইসাইকেল এবং বাকিদের মাঝে ডিনার সেটসহ নানা পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, নির্ধারিত সময়জুড়ে নিয়মিতভাবে মসজিদে উপস্থিত থেকে জামায়াতে নামাজ আদায় করা কিশোরদের তালিকা প্রস্তুত করা হয়। পরবর্তীতে তাদের উৎসাহ দিতে পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক, মসজিদ কমিটির সভাপতি জাহাঙ্গীর পোদ্দার, মসজিদের ইমাম, অভিভাবকসহ স্থানীয়রা। তারা এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও এ কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com