1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের মাঝে চাপা পড়ে নিহত ২, নিখোঁজ ২

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ মার্চ, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফিরতে গিয়ে রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। এছাড়া এ ঘটনায় দুই জন নিখোঁজ রয়েছেন।

বুধবার (১৮ মার্চ) বিকাল ৫টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে জাকির সম্রাট-৩ লঞ্চের ধাক্কায় এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জ থেকে ট্রলারে আসা কয়েকজন যাত্রী ঢাকা-ইলিশা (ভোলা) রুটে চলা একটি লঞ্চে পেছন দিক থেকে উঠতে যান। এ সময় জাকির সম্রাট-৩ লঞ্চটি সেই ট্রলারে ধাক্কা দেয়। পরে দ্রুত টার্মিনাল ছেড়ে যায় লঞ্চটি।

ট্রলারে থাকা আহত এক নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাকে উদ্ধার করে ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে অন্তত আরও দুই জন।

ফায়ার সার্ভিস জানায়, উদ্ধার নারী ট্রমাটাইজড। কিছু বলতে পারছেন না। সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com