1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

হালুয়াঘাটে ব্যবসায়ীর বাড়ি থেকে ১৫ বস্তা সরকারি চাল জব্দ

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ মার্চ, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: অভিযান চালিয়ে ময়মনসিংহের হালুয়াঘাটে এক ব্যবসায়ীর বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত বারোটার দিকে উপজেলার চরগোরকপুর এলাকার মুদি দোকানদার আশরাফ আলীর বাড়ি থেকে এসব চাল জব্দ করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত।

এলাকাবাসী ও প্রশাসন সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে ধুরাইল ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণের সময় আশরাফ উদ্দিন উপকারভোগীদের কাছ থেকে কম দামে চাউল ক্রয় করে ব্যবসার উদ্দেশ্যে নিজ বাড়িতে মুজুদ রাখেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত ওই বাড়িতে গিয়ে মাছের খাদ্যের (৫০ কেজি বস্তায়) রাখা সরকারি ১৫ বস্তা চাউল উদ্ধার করেন। পরে ওই বস্তাগুলো জব্দ করা হয়। তবে অভিযানের খবরে আশরাফ ছটকে পড়ায় তাকে আটক করতে পারেনি। তবে ঘটনায় ত্রাণের চাল কেনা ও মজুত করার অপরাধে আজ মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

এবিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা মিলে। পরে আমরা ১৫ বস্তা চাউল জব্দ করি। এ ঘটনায় আজ থানায় মামলা দায়ের করা হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com