1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

নালিতাবাড়ীতে ইয়াবা ও ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ মার্চ, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ২৫০ পিস ইয়াবা ও ৩০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ হান্নান মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের বাজার সিটপাড়া মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হান্নান মিয়া উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বিশগিরিপাড়া গ্রামের মৃত নওশের আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের বাজার ছিটপাড়া মহল্লায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নালিতাবাড়ী থানা পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী হান্নানকে ২৫০ পিস ইয়াবা ও ৩০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com