1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

শ্রীবরদীর চোরাকারবারি ‘ডন মাসুদ’ গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী সীমান্তের বালু ও চোরাকারবারী ‘ডন মাসুদ’ ওরফে ‘বালু মাসুদ’কে গ্রেফতার করেছে র‌্যাব। বালু উত্তোলন ও জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজ তৈরি করে বালু পাচার এবং সাংবাদিকদের উপর হামলা ও গাড়ি ভাংচুরের মামলায় র‌্যাব-১৪ শনিবার (৫ এপ্রিল) রাতে তাকে গ্রেফতার করে। পরদিন রোববার সকালে তাকে শ্রীবরদী থানায় হস্তান্তর করলে থানা পুলিশ দুই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে সোপর্দ করে।

সূত্র জানায়, একাধিক মামলা থাকলেও স্থানীয় বিএনপি নেতাদের ছত্রছায়ায় এলাকায় দাপটে ঘোরাফেরা করছিল ডন মাসুদ। সম্প্রতি আত্মগোপনে গেলে র‌্যাব তাকে গ্রেফতার করে। ডন মাসুদ গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে ছাত্র-জনতা, স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মীরা রোববার শেরপুর আদালত প্রাঙ্গনে জড়ো হয়ে তার শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

সূত্রমতে, শ্রীবরদী উপজেলার সোমেশ্বরী ও ডেওফা নদীতে কোনপ্রকাল বালু মহাল ইজারা দেওয়া না হলেও ডন মাসুদের নেতৃত্বে ও ছত্রছায়ায় অবৈধ বালু উত্তোলন চলছিল। ডন মাসুদের প্রভাবে স্থানীয়রা মুখ খুলতে সাহস পান না। সম্প্রতি কয়েকজন গণমাধ্যমকর্মী ‘ডন মাসুদ’ এর অপকর্মের তথ্য সংগ্রহে গেলে মাসুদের নেতৃত্বে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা ও তাদের গাড়ি ভাংচুর করা হয়।

এদিকে ডন মাসুদ নিজেকে বিএনপি কর্মী দাবী করে অপকর্ম চালিয়ে এলেও সে বিএনপি’র কেউ নয় বলে জানিয়েছেন শ্রীবরদী উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রহিম দুলাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com