1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে শরণখোলায় বিক্ষোভ

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) : ফিলিস্তিনের গাজায় ইজরায়েলি হামলার প্রতিবাদে শরণখোলা উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) বিকাল তিনটায় রায়েন্দা শহীদ মিনার চত্তরে উপজেলা বিএনপির আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার চারটি ইউনিয়ন থেকে বিএনপির প্রায় ৫ হাজার নেতাকর্মী মিছিল সহকারে এসে সভায় অংশ নেয়।

সভায় যুবদল নেতা আল আমিন খাঁনের সঞ্চালনায় ও মহিউদ্দিন শাহজাহানের সভাপতিত্বে বক্তব্য দেন- বাগেরহাট জেলা বিএনপি’র সদস্য ও জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা  সাধারণ সম্পাদক এডভোকেট ফারহানা জাহান তালুকদার নিপা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খান মতিয়ার রহমানের সহধর্মিনী আঞ্জুমান আরা আলো, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি বেলাল হোসেন মিলন, সাউথখালী ইউনিয়ন বিএনপি সভাপতি শহিদুল আলম লিটন, বিএনপি নেতা কাউসার হোসেন, অধ্যাপক শামীম হাসান বাদল, মোল্লা মিজানুর রহমান, আবু হানি হাওলাদার, যুবনেতা মাসুম জোমাদ্দার, আবু জাফর, আবুল হোসেন, সেচ্ছাসেবক দলের নেতা মনিরুজ্জামান সেপাই,ছাত্রদল নেতা মামুন গাজী, সোহাগ তালুকদার  ও রবিউল ইসলাম।

সভায় বক্তারা অবিলম্বে জাতিসংঘের মাধ্যমে গাজায় অসুস্থদের চিকিৎসা, খাদ্য সরবরাহ চালু রাখা ও নেতানিয়াহু সরকারকে এই বর্বর হামলা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। সেই সঙ্গে মুসলিম উম্মাহকে ইজরায়েলী পণ্য বয়কটের অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com