1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

হামজা-জামালদের নববর্ষের শুভেচ্ছা জানাল ফিফা

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

স্পোর্টস ডেস্ক : বছর ঘুরে এল বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা নতুন বছরের প্রথম দিন উপলক্ষে একে অন্যকে জানাচ্ছেন নববর্ষের শুভেচ্ছা। বাংলাদেশেও জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্‌যাপন করা হচ্ছে বাংলা নববর্ষ। ফিফাও জানিয়েছে নতুন বছরের শুভেচ্ছা।

নতুন বছর উপলক্ষে বাংলাদেশে আজ বাজছে পহেলা বৈশাখের বিভিন্ন গান। বৈশাখের প্রথম দিনে ‘এসো হে বৈশাখ, এসো এসো’, ‘আইলো আইলো আইলো রে, রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে’, ‘মেলায় যাইরে’ জনপ্রিয় এই গানগুলো শোনা যাচ্ছে। হামজা চৌধুরী, জামাল ভূঁইয়াদের নববর্ষের শুভেচ্ছা জানাতে জনপ্রিয় একটি গান বেছে নিল। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আজ সকাল ৬টা ৫৬ মিনিটে ফিফা একটি ছবি পোস্ট করেছে। ছবিতে দেখা যাচ্ছে, হামজা,জামালদের হাতে ‘শুভ নববর্ষ ১৪৩২। এসো হে বৈশাখ, এসো এসো’ লেখা সংবলিত ব্যানার। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ক্যাপশন দিয়েছে, ‘আইলো আইলো আইলো রে, রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে।’

বাংলা নববর্ষের আগের দিনই আনন্দের উপলক্ষ এনে দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সুদূর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ২৩৬ রান তাড়া করে জিতে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশ অধিনায়ক জ্যোতি ফেসবুকে লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪৩২।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com