1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

গাজীপুরে পুলিশের ওপর হামলা, ক্যাসিনো চক্রের প্রধানসহ আটক ৭

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে ক্যাসিনো ব্যবসার মূল হোতা মোশারফ হোসেনকে আটক করেছে পুলিশ। তাকে আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

রোববার (১৩ এপ্রিল) রাত ৯টার দিকে গাজীপুর সদর থানা ও শ্রীপুর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে মোশারফসহ ৭ জনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল লতিফের মেয়ের জামাই মো. মোশারফ দীর্ঘদিন ধরে গোপনে ক্যাসিনো ব্যবসা চালিয়ে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিমের নেতৃত্বে রোববার রাত ৯টার দিকে মোশারফকে ধরতে তার শ্বশুরবাড়িতে অভিযান চালায় পুলিশ।

এসময় মোশারফ ও তার সহযোগীরা ওসিসহ প্রায় ১০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে ঘরের ভেতরে আটকে ফেলে। পরে মোশারফের চিৎকারে তার লোকজন দেশীয় অস্ত্রসহ ঘরের দরজা ও ফলস সিলিং ভেঙে পুলিশের ওপর হামলা চালায়।

হামলায় সদর থানার ওসিসহ অন্তত ৭ পুলিশ সদস্য আহত হন। পরে শ্রীপুর থানা পুলিশ এসে অভিযান চালিয়ে মোশারফসহ ৭ জনকে আটক করে।

স্থানীয়রা জানান, শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বেতজুরি গ্রামের দিনমজুর আব্দুল লতিফের মেয়ে সোনিয়াকে কয়েক বছর আগে বিয়ে করেন মোশারফ। বিয়ের পর শ্বশুরের সঙ্গে তিনিও দিনমজুরের কাজ করতেন। কিন্তু পরে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন।

পুলিশ জানিয়েছে, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com