1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

টেস্ট স্কোয়াডে ডাক পেলেন সাকিব, নেই তাসকিন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিবে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন সিরিজটি সামনে রেখে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক।

দলের নেতৃত্বে রাখা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। তার ডেপুটি করা হয়েছে স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। এই পেসার বাংলাদেশের হয়ে ২৮টি সাদা বলের ম্যাচে খেলেছেন। এবার তিনি ডাক পেলেন প্রথমবারের মতো ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটের দলে। ইনজুরির কারণে নেই তারকা পেসার তাসকিন আহমেদ। পিএসএল খেলতে যাওয়া দলে রাখা হয়নি উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসকে।

আসন্ন এই গুরুত্বপুর্ণ সিরিজের জন্য বাংলাদেশ দল আগামী ১১ এপ্রিল থেকে সিলেটে প্রস্ততি ক্যাম্প শুরু করবে। ডিপিএলে ১০ এপ্রিল নিজেদের খেলা শেষ করেই জাতীয় দলের ক্রিকেটাররা সরাসরি ক্যাম্পে যোগ দিবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের শুরুতে বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল । তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে তখন শুধুমাত্র পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হয়েছিল। এবার সেই স্থগিত থাকা টেস্ট সিরিজটি আয়োজন করছে বিসিবি।

বাংলাদেশ সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছে গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যেখানে সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিল। তার আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মাঠে অনুষ্ঠিত টেস্ট সিরিজে তামিম-সাকিবকে ছাড়াই খেলতে নেমেছিল বাংলাদেশ এবং উভয় সিরিজেই পরাজিত হয়েছিল।

পরিসংখ্যান বলছে, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের রেকর্ড বেশ ভালো। ২০২০ সালে ঘরের মাঠে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল টাইগাররা। এমনকি সর্বশেষ ২০২১ সালে হারারেতে অনুষ্ঠিত টেস্ট ম্যাচেও বাংলাদেশ ২২০ রানের বিশাল জয় পেয়েছিল।

দুই দলের মধ্যে এ পর্যন্ত মোট ১৮টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাংলাদেশ ৮টি এবং জিম্বাবুয়ে ৭টিতে জয়লাভ করেছে। জিম্বাবুয়ের সর্বশেষ জয়টি ছিল ২০১৮ সালে।

বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com