1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

মূল্যস্ফীতিতে আমরা স্বস্তির দিকে যাচ্ছি: গভর্নর

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

মূল্যস্ফীতিতে বাংলাদেশের অর্থনীতি স্বস্তির দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ড. আহসান এইচ মনসুর এ সময় বলেন, ‘আমাদের লক্ষ্য এখন জুনের শেষে মুল্যস্ফীতি ৭-৮ এর মধ্যে রাখা। জুলাই মাসে এই মুল্যস্ফীতি পাওয়ার আশা করছি। ইনশাল্লাহ আগামী বছর এটাকে ৫ বা তার নিচে নামিয়ে আনার চেষ্টা করা হবে। সেটা করতে পারলে আমরা মূল্যস্ফীতিটা অনেকখানি কমিয়ে আনতে পারব। আর এর সাথে ইন্টারেস্ট রেট কমিয়ে আনতে পারব।’

কয়েকটি পরিবার ও গোষ্ঠী বিপুল অর্থ পাচার করেছে। এসব অর্থ ৬ মাসের মধ্যে জব্দ করে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। গর্ভনর জানান, বিদেশে কোথায় কার কী পরিমান সম্পদ আছে, তা পর্যালোচনা করা হচ্ছে। আগামী ৬ মাসের মধ্যে কয়েকটি দেশে সম্পদ জব্দ করার লক্ষ্য সরকারের। তবে এসব সম্পদ ফিরিয়ে আনতে এক বছরেরও বেশি সময় লাগবে জানিয়ে গভর্নর বলেন, বিদেশি সংস্থার সঙ্গে কাজ চলছে।

দেশে রেমিটেন্স ২৬ থেকে ২৭ শতাংশ বেড়েছে জানিয়ে ড. আহসান এইচ মনসুর আরও বলেন, বিদেশি মুদ্রার রিজার্ভ এখন স্থিতিশীল পর্যায়ে আছে। রপ্তানি বাড়ার কারণে আর্থিক খাতে স্বস্তির মধ্যে রয়েছে বলেও জানান গভর্নর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com