1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাৎ, নাগরিক কমিটির নেত্রী গ্রেপ্তার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
ঢাকা: জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সহায়তায় গঠন করা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের ঘটনায় জাতীয় নাগরিক কমিটির দিলশাদ আফরিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও এর আগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তরিকুল ইসলাম গণমাধ্যমকে দিলশাদ আফরিনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি গতকাল মঙ্গবার দিবাগত রাতে জানান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

অভিযোগ রয়েছে, আফরিন জুলাই ফাউন্ডেশনের সহায়তা পাইয়ে দিতে ভুক্তভোগীদের কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নেন। কল রেকর্ড ও হোয়াটসঅ্যাপের খুদে বার্তায়ও মেলে তার প্রতারণার প্রমাণ।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক বলেন, ‘ফাউন্ডেশন থেকে অর্থ সহায়তা দেওয়ার কথা বলে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের কাছ থেকে টাকা নিয়েছেন আফরিন।

২০ হাজার, ৫০ হাজার ১ লাখ টাকা করে নিয়েছেন তিনি। নাগরিক কমিটির নেতারা এবং ফাউন্ডেশনের লোকজন তাকে আটকের পর পুলিশে সোপর্দ করেন।’

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সাবেক যুগ্ম সদস্যসচিব আল আমিন জানান, জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাৎসহ বেশ কিছু অভিযোগের সত্যতা পাওয়ায় দিলশাদ আফরিনকে বহিষ্কার করা হয়েছে। ৮ এপ্রিল তাকে বহিষ্কার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com