1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

আইপিএলে নেমেই ১৪ বছরের বৈভবের বাজিমাত

  • আপডেট টাইম :: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

স্পোর্টস ডেস্ক : মাত্র ১৪ বছর বয়সে আইপিএলের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন ভারতের কিশোর ক্রিকেটার বৈভব সুর্যবংশী। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে মাঠে নামার ক্ষেত্রে তিনিই এখন পর্যন্ত সবচেয়ে কম বয়সী খেলোয়াড়। রাজস্থান রয়্যালসের হয়ে অভিষেকেই প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ক্রিকেটবিশ্বে চমক জাগালেন এই বাঁহাতি ব্যাটার।

ইনজুরিতে পড়া অধিনায়ক সঞ্জু স্যামসনের পরিবর্তে একাদশে জায়গা পান বৈভব। ওপেন করতে নামার সময় কেউই ভাবেনি কী চমক অপেক্ষা করছে! রাজস্থানের হয়ে ওপেনিংয়ে নেমেই শার্দুল ঠাকুরের প্রথম বলেই এক্সট্রা কভারের ওপর দিয়ে উড়িয়ে মারেন ছক্কা। তৃতীয় বলেও মারেন আরেকটি ছক্কা। মাত্র ২০ বলে ৩৪ রানের ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছক্কা। তার সঙ্গে ৮৫ রানের উদ্বোধনী জুটি গড়েন যশস্বী জয়সওয়াল।

সর্বশেষ আইপিএল নিলামে ১ কোটি ১০ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১ কোটি ৪৩ লাখ টাকা) তাকে দলে ভেড়ায় রাজস্থান। চলতি বছরের মার্চে ১৪ বছরে পা দেওয়া এই বিস্ময়বালক গত বছর ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইয়ুথ টেস্টে ৫৮ বলে সেঞ্চুরি করে আলোচনায় আসেন। ছিলেন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের স্কোয়াডেও। সেখানে করেন ১৭৬ রান।

বিহারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটেও অভিষেক হয়েছে তার—মাত্র ১২ বছর বয়সে! রঞ্জি ট্রফিতে খেলেছেন ৫টি ম্যাচ, করেছেন ১০০ রান। সবচেয়ে বড় কথা হলো, এমন বয়সে এমন মঞ্চে নিজেকে প্রমাণ করাটা নিঃসন্দেহে একটি যুগান্তকারী ঘটনা।

যদিও ম্যাচে শেষ হাসি হেসেছে লখনৌ সুপার জায়ান্টস। তারা ১৮১ রানের লক্ষ্য দিয়ে রাজস্থানকে আটকে রাখে ১৭৮ রানে। বৈভবের ঝলক, জয়সওয়ালের ৭৪ রানের ইনিংস—সব মিলিয়ে রাজস্থান ছিল জয়ের পথে, কিন্তু শেষ ওভারে আভেশ খানের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২ রানে জয় পায় লখনৌ।

তবে ম্যাচের ফল যা-ই হোক, আলো ছিনিয়ে নিয়েছেন বৈভব সুর্যবংশী। আইপিএলে তার এই অভিষেক রূপকথার গল্পকেও হার মানায়!

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com