1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

নালিতাবাড়ীতে ছাত্রদলের উদ্যোগে ক্রিকেট টূর্ণামেন্ট অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নয়াবিল ইউনিয়ন শাখার আয়োজেন ক্রিকেট টূর্ণামেন্ট এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান।

নয়াবিল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন বুলবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অন্যান্যের মাঝে নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা কৃষক দলের আহবায়ক মুক্তার হোসেন, সদস্য সচিব সোহেল রানা বাচ্চু, শহর যুবদলের যুগ্ম-আহবায়ক মুক্তার হোসেন, নাজমুল হাসান নয়ন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুল ইসলাম, যুগ্ম-আহবায়ক হুমায়ন কবীরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

গত ৪ মার্চ ১২টি দলের অংশগ্রহণে ক্রিকেট টূর্ণামেন্টটি শুরু হয়। ৯ ওভারের খেলায় ফাইনালে কাকরকান্দি একাদশ ৫ উইকেটে ১২৮ রান সংগ্রহ করে। বিপক্ষে ৫ উইকেটে চাটকিয়া একাদশ ১৩২ রান সংগ্রহ করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি প্রত্যেক দলের হাতে পুরস্কার, ক্রেস্ট ও ট্রফি তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com