1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

সিলেট টেস্ট চলাকালে হার্ট অ্যাটাক, বিসিবি কর্মকর্তার মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট চলাকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি কো-অর্ডিনেটর মো. ইকরাম চৌধুরী হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

বুধবার (২৩ এপ্রিল) সিলেট টেস্টের চতুর্থ দিন সকালে স্টেডিয়ামে দায়িত্ব পালন করা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মো. ইকরাম চৌধুরী। এরপর পার্শ্ববর্তী আল-হারামাইন হাসপাতালে নেয়া হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এক ছেলে ও স্ত্রী রেখে গেছেন তিনি।

এদিকে ইকরাম চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা সমন্বয়কারী ইকরাম চৌধুরী ইকরামের মৃত্যুতে বোর্ড গভীরভাবে শোকাহত। তার পরিবারের প্রতি সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছে।

জানা যায়, ২০০৯ সালে থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সঙ্গে যুক্ত ছিলেন ইকরাম। ২০১৪ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিকিউরিটি লিয়াজো অফিসার হিসেবে কাজ করেছেন। মো. ইকরাম চৌধুরীর মৃত্যুতে সিলেট ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com