1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

শেরপুরে পুরোহিতদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ১০ জুন, ২০২০

শেরপুর : শেরপুর জেলা সদরের মন্দির, মঠ, ধর্মীয় প্রতিষ্ঠান ও বাসা-বাড়ীতে পূজো অর্চনার সাথে জড়িত পুরোহিতদের চাল-ডাল আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। বুধবার (১০ জুন) দুপুরে জেলা প্রশাসক সভাকক্ষে জেলা প্রশাসক আনার কলি মাহবুব প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এসব খাদ্য ৫১ জন পুরোহিতের হাতে তুলে দেন।
এসময় সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “করোনা সংক্রমণ শুরু হওয়ার পর কর্মহীন সকল মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী খাবারের ব্যবস্থা করেছেন। আমরা জানতে পেরেছি, পূজা অর্চনা করে যারা জীবিকা নির্বাহ করেন তারা বেশ কষ্টে আছেন। কারণ বর্তমানে মন্দির-মঠগুলোতে সীমিত আকারে প্রার্থনা হচ্ছে। তাই পুরোহিতদের কষ্ট কিছুটা লাঘব করতে আমরা সামান্য খাবার তাদের হাতে তুলে দিয়েছি।
বিতরণ অনুষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিক আল সাফিন, এনডিসি মো. মিজানুর রহমান, জেলা পুরোহিত কল্যাণ পরিষদের সভাপতি কমল চক্রবতী, সাবেক সভাপতি বিপুল চক্রবর্তী, সাধারন সম্পাদক বিশ্বনাথ ভট্টাচার্য, সাবেক সাধারণ সম্পাদক সঞ্জীব চক্রবর্তীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com