1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস

ইসলামাবাদ-দিল্লি উত্তেজনায় পাকিস্তানের পাশে চীনসহ মুসলিম দেশ

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামাবাদ-দিল্লি উত্তেজনায় পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীনসহ তুরস্ক, ইরান ও মালয়েশিয়া। দুই দেশের উত্তেজনার প্রেক্ষাপটে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এই আলোচনায় উভয় দেশের মধ্যে শান্তি বজায় রাখার ওপর জোর দেওয়া হয়।

টেলিফোনে ওয়াং ই পাকিস্তানের প্রতি চীনের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং জম্মু ও কাশ্মীরে ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। তিনি বলেন, চীন আশা করে ভারত ও পাকিস্তান দু’পক্ষই সংযম দেখাবে এবং উত্তেজনা প্রশমনে পারস্পরিক সহযোগিতা করবে।

আলোচনায় দুই দেশের মধ্যে উদ্ভূত সাম্প্রতিক উত্তেজনার বিষয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করা হয়। অন্যদিকে, হামলার জেরে ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নিয়েছে, যার মধ্যে রয়েছে সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিতকরণ ও পাকিস্তানের নাগরিকদের ভিসা বন্ধ করা।

গ্লোবাল টাইমসের প্রতিবেদনে ওয়াং ইকে উদ্ধৃত করে বলা হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই বিশ্ব সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব এবং চীন সবসময় পাকিস্তানের সন্ত্রাসবিরোধী প্রচেষ্টাকে সমর্থন করে।

পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। পাকিস্তানকে খুশি করতে সকল আন্তরাষ্ট্রীয় সভায় কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের হয়ে কথা বলছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বের সকল মুসলিম দেশের পাশে তুর্কি রয়েছে। মুসলিমদের উপর অত্যাচারের প্রতিবাদ করবে তুরস্ক। এছাড়াও পাকিস্তানের পাশে আছে মুসলিম দেশ মালয়েশিয়া ও ইরান। তারা পাকিস্তানকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com