
নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় সরকারী খাদ্যগুদামে চলতি বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে।
গত মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ২টার দিকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন্য মিত্র।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সিদ্দিকুর রহমান, উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা সাগর চন্দ্র দে, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হালিমা খাতুন, উপজেলা কৃষকদলের আহবায়ক রফিকুল ইসলাম, পৌর কৃষকদলের যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবির ও সদস্যসচিব নজিবুর রহমান নয়ন, উপজেলা মিল মালিক সমিতির সভাপতি জয়েন উদ্দিন ও সহসভাপতি হাবুল মিয়াসহ খাদ্য গুদামের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বছর বেরো মৌসুমে সরাসরি স্থানীয় কৃষকদের কাছ থেকে ১ হাজার ২১০ মেট্রিক টন ধান ও ৪৮৭ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের দাম ধরা হয়েছে ৩৬ টাকা এবং প্রতি কেজি চালের দাম ৪৯ টাকা।