1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

নালিতাবাড়ীতে ধানচাল সংগ্রহ অভিযান উদ্বোধন

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার : নালিতাবাড়ীতে খাদ্যগুদামে চলতি বোরো মৌসুমে ধানচাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

গত বুধবার (৩০ এপ্রিল) বিকেলে স্থানীয় খাদ্যগুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি।

এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা বেগম, রাইস মিল মালিক সমিতির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, খাদ্যগুদামের কর্মকর্তা-কর্মচারীসহ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান বলেন, এ বছর বোরো মৌসুমে সরাসরি স্থানীয় কৃষকদের কাছ থেকে ১ হাজার ৯১৬ মেট্রিক টন ধান ও ৩ হাজার ৪৭২ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের দাম ধরা হয়েছে ৩৬ টাকা এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com