1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

অবৈধ পথে ভারতে যাওয়ায় দুই বাংলাদেশী গ্রেফতার

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : পাসপোর্ট ও ভিসা ছাড়াই অবৈধ পথে ভারতে প্রবেশের পর পুনরায় বাংলাদেশে ফিরে আসার সময় দুই বাংলাদেশি নাগরিককে পাসপোর্ট আইনে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা এলাকায় তাদের আটক করা হয়। এরা হলো- কুমিল্লা সদর থানার ধর্মপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ওমর ফারুক (৩৩) ও কুমিল্লা সদর থানার চান্দিনা আড়ং এলাকার আব্দুল জলিলে ছেলে মোবাক হোসেন (৩৬)।

পুলিশ জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে ভারতঘেঁষা কালাকুমা গ্রামের ভোগাই নদী পার হয়ে ওপারের ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে দুই ব্যক্তি। এসময় রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা বিষয়টি দেখতে পারেন ও তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায়, কিছুদিন আগে ভারতের তুরা এলাকায় পাথর খনিতে শ্রমিকের কাজ করতে তারা অবৈধ পথে ভারতে যায়। সেখানে কাজ শেষে মঙ্গলবার বাড়ি ফিরতে নালিতাবাড়ীর ভোগাই নদীপথে সীমান্ত পাড়ি দিচ্ছিল। এসময় তাদের আটক করে তল্লাশীকালে ভারতীয় রূপী, কাড়-চোপড় ও প্রসাধনী সামগ্রী পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, অবৈধ পথে ভারতে যাওয়ার অপরাধে বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেছে। বুধবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com