
শেরপুর : “আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৫” উদযাপন উপলক্ষে “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প” এর আওতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তর।
বুধবার (৩০ এপ্রিল) শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের গৌরিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মোহাম্মদ।
অভিযানকালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ লংঘনের দায়ে ৮জন ট্রাক চালককে ৮ হাজার ৭শ টাকা জরিমানা ও ১৫টি অবৈধ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। এতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।
আর্থিক দণ্ডপ্রাপ্তরা হলো- ঝিনাইগাতি উপজেলার গান্ধিগাঁও গ্রামের বাবুল (৪২), জামালপুরের ইসলঅমপুর উজেলার আগুনেরচর গ্রামের আলী হোসেন (২৮), শেরপুর সদর উপজেলার নবীনগর মহল্লার আব্দুল বারেক (৪৮), শহরের গৌরিপুর মহল্লার শরীফ (৩২), সদর উপজেলার সাতপাকিয়া গ্রামের রতন আলী (২৮), শহরের নারায়নপুর মহল্লার ফরিদ (২৩), শহরের দমদমা কালিগঞ্জের মোর্শেদ (৩৮) ও শহরের গৌরিপুর মহল্লার কালাচাঁদ (২৫)।