1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

নালিতাবাড়ীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে গোলাম মস্তুফা (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলার পাঁচগাঁও উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোলাম মস্তুফা ওই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গোলাম মস্তুফা ও আফিজুল হক নামে দুই কৃষক তাদের ক্ষেতে বোরো ধান কাটতে যান। দুপুরে বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতে দু’জনই অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গোলাম মস্তুফাকে মৃত ঘোষণা করেন। তবে আফিজুল আশঙ্কা মুক্ত বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com