
শেরপুর : শেরপুরে টিউবওয়েল চাপতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে তারা বানু (৬০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকালে সদর উপজেলার তারাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তারা বানু ওই গ্রামের কাজিমদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, সকাল দশটার দিকে গৃহবধু তারাবানু টিউবওয়েল থেকে পানি সংগ্রহে গিয়ে চাপ দেন। এসময় আগে থেকেই টিউবওয়েল বিদ্যুতায়িত হয়ে থাকায় তারাবানু বিদ্যুৎষ্পৃুষ্ট হন। পরে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।