1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

বাংলাদেশের চতুর্থ নারী আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা

  • আপডেট টাইম :: শনিবার, ৩ মে, ২০২৫

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দাবায় নতুন এক মাইলফলক যোগ হলো। ফিদে (আন্তর্জাতিক দাবা সংস্থা) থেকে আন্তর্জাতিক মাস্টার (আইএম) খেতাবের স্বীকৃতি পেলেন ওয়াদিফা আহমেদ। মাত্র ১৭ বছর বয়সেই এই গৌরব অর্জন করলেন তিনি।

গত মার্চে অনুষ্ঠিত এশিয়ান জোনাল (৩.২) দাবা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে আইএম হওয়ার সব শর্ত পূরণ করেছিলেন ওয়াদিফা। এতদিন ফিদের আনুষ্ঠানিক স্বীকৃতির অপেক্ষায় ছিলেন তিনি। অবশেষে সেই স্বীকৃতি এলো, আর ওয়াদিফা আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন দেশের নারী আইএমদের তালিকায়।

ওয়াদিফার আগে বাংলাদেশে তিনজন নারী আন্তর্জাতিক মাস্টার খেতাব পেয়েছেন। ১৯৮৫ সালে এই সম্মাননায় প্রথম ভূষিত হন রানী হামিদ। পরে এই তালিকায় যোগ দেন শামীমা আক্তার লিজা (২০১১) ও শারমিন সুলতানা শিরিন (২০১৯)। চারজনের মধ্যে লিজা বর্তমানে প্রবাসে থাকলেও বাকি তিনজন নিয়মিতভাবে দাবা অঙ্গনে সক্রিয় আছেন। উল্লেখ্য, রানী হামিদ দেশের হয়ে সর্বশেষ দাবা অলিম্পিয়াডেও অংশ নিয়েছেন।

২০১১ সালে ২২ বছর বয়সে নারী আইএম স্বীকৃতি পেয়েছিলেন শামীমা আক্তার লিজা। ২০১৯ সালে এ স্বীকৃতি পান শারমিন সুলতানা শিরিন। ১৭ বছর বয়সে আইএম খেতাব পেলেন ওয়াদিফা আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com