1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

আম্পায়ারের সাথে তর্কে যাওয়া নিয়ে যা বললেন গিল

  • আপডেট টাইম :: শনিবার, ৩ মে, ২০২৫

স্পোর্টস ডেস্ক : আইপিএলে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের আলো ঝলমলে সন্ধ্যায় ব্যাট হাতে ঝড় তুলে আবারও নজরে শুভমান গিল। তবে এবারের শিরোনামে তিনি শুধু দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য নন, বরং এক বিতর্কিত ডিআরএস সিদ্ধান্ত নিয়ে আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের কারণেও। গিলের ৩৮ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস শেষে ঘটে এই নাটকীয়তা—যা মাঠের বাইরেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

ঘটনাটি ঘটে গুজরাট টাইটান্স ইনিংসের ১৩তম ওভারে। জস বাটলার একটি বল ঠেলে দেন শর্ট ফাইন লেগের দিকে এবং দ্রুত একটি রান নেয়ার চেষ্টা করেন। হর্ষল প্যাটেলের ছোড়া বল হাইনরিখ ক্লাসেন গ্লাভস দিয়ে স্টাম্পে ডিফ্লেক্ট করার চেষ্টা করেন। এরপর থার্ড আম্পায়ার মাইকেল গফ বারবার রিপ্লে দেখে জানান, বল স্টাম্পে লেগেছে ক্লাসেনের গ্লাভস ছুঁয়ে—ফলে গিল রান আউট!

তৎক্ষণাৎ হতবাক গিল মাঠ ছাড়েন, কিন্তু ডাগআউটে গিয়ে থেমে থাকেননি। সরাসরি টিভি আম্পায়ারের সঙ্গে বিতণ্ডায় জড়ান তিনি। ম্যাচ শেষে নিজের আবেগের ব্যাখ্যায় গিল বলেন, ‘আমার আর আম্পায়ারের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল। আপনি যখন মাঠে নিজের ১১০ ভাগ দেন, তখন কিছু আবেগ থাকবেই। এটা স্বাভাবিক।’

এমন বিতর্কের মাঝেও গুজরাট টাইটান্স নিজেদের কাজটা ঠিকঠাক করে ফেলেছে। ২০ ওভারে মাত্র ২২টি ডট বল খেলেই তারা সংগ্রহ করে ২২৪ রান—আইপিএলের ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বনিম্ন ডট বল ইনিংস! গিলের সঙ্গে তাল মিলিয়ে আক্রমণ চালান বাটলার (৬৪) ও সাই সুদর্শন (৪৮)। এই ধৈর্য ও আগ্রাসনের ভারসাম্যই ম্যাচের গতি ঘুরিয়ে দেয়।

শুধু ব্যাটিংয়ের দিক দিয়েই নয়, গিলের নেতৃত্বেও ছিল পরিপক্বতার ছাপ। ম্যাচ শেষে বলেন, ‘২২টা ডট বল খেলেছি এটা পরিকল্পনা ছিল না। আমরা শুধু নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে চেয়েছি। স্কোরবোর্ড সচল রাখাটাই ছিল মূল কথা।’

শুভমন গিলের ইনিংস, বিতর্কিত আউট, আবেগ আর নেতৃত্ব—সব মিলিয়ে যেন এক পূর্ণাঙ্গ নাটকীয়তা। এই ম্যাচ থেকে শুধু একটি জয় নয়, বরং প্লে-অফের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক ছুঁয়ে ফেলেছে গুজরাট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com