1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেহরানে আলি খামেনির জানাজা অনুষ্ঠিত, শেষ বিদায়ে মানুষের ঢল মানুষকে হত্যা করা সম্ভব, আদর্শকে নয়: ইরান প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ ও মতবিনিময় সভা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ মে, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : বিনা উদ্ভাবিত অঞ্চল উপযোগী জাতসমূহের পরিচিতি ও বীজ সংরক্ষণ কলাকৌশল শীর্ষক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) নালিতাবাড়ী উপ-কেন্দ্রের আয়োজেন শুক্রবার ( ৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত এ প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুবুল হক পাটোয়ারী।

বিনা’র মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এতে অন্যান্যের মাঝে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ইসরাত সাফিয়া, যুগ্ম-সচিব শাহিনা আক্তার, যুগ্ম-সচিব ফেরদৌসী আক্তার, বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালী করণ প্রকল্পের পরিচালক ড. মাহবুবুল আলম তরফদার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ, বিনা নালিতাবাড়ী উপ-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ফরহাদ হোসেন বক্তব্য রাখেন।

এছাড়াও প্রশিক্ষণে অংশ নেওয়া স্থানীয় চাষীরা তাদের সমস্যা, সাফল্য ও সম্ভাবনা তুলে ধরে বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com