1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশে গেলেন প্রধানমন্ত্রী ১১৭ মোবাইল ফোন উদ্ধার, মালিকানা শনাক্তে ডিএমপির আহ্বান সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দেবীরূপে রুমিন ফারহানা, দিলেন সমালোচনার কড়া জবাব মিরপুরে চাঁদাবাজি ও গ্যাং নিয়ন্ত্রণ, ফোর স্টার গ্রুপের ৩ ভাই গ্রেফতার বগুড়ার অবকাঠামো ও যোগাযোগ খাতে হাজার কোটি টাকার পরিকল্পনা সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: পুলিশ সুপার শ্রীবরদীতে ব্রিজের নিচে প্লাস্টিকের ড্রামে মিলল অজ্ঞাত নারীর মরদেহ অটোচালকের বাড়িতে চুরি, ১৯ বছরের যুবক গ্রেপ্তার

শ্রীবরদীতে ব্রিজের নিচে প্লাস্টিকের ড্রামে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়ায় ব্রিজের নিচে খালের পানিতে ভাসমান একটি প্লাস্টিকের ড্রাম থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার কুড়িকাহনিয়া বাজারসংলগ্ন ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে খালের পানিতে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম ভাসতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে শ্রীবরদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি খুলে ভেতরে এক নারীর মরদেহ দেখতে পায়। মরদেহটির গলায় কাপড় প্যাঁচানো ছিল। এ ছাড়া কপাল ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দলের সদস্যরা ঘটনাস্থলে এসেছেন। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com