1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

স্পোর্টস ডেস্ক : পিএসেলের মাঝ পথে এসে দল পেয়েছেন সাকিব আল হাসান। গতকাল বুধবার জানা যায়, চলমান আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলবার প্রস্তাব পেয়েছেন তিনি। যদিও এখনো আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা।

তবে আজ বৃৃহস্পতিবার জানা গেল পিএসএল খেলতে বিসিবির কাছে অনুমতি চেয়েছেন সাকিব। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অপারেশন্সের একটি সূত্র। সবকিছু ঠিক থাকলে দীর্ঘদিন পর আবারো মাঠে দেখা যাবে টাইগার অলরাউন্ডারকে।

লাহোর কালান্দার্সে এবারের আসরে শুরু থেকেই ছিলেন রিশাদ হোসেন। ১৭ তারিখ থেকে আরেকদফায় শুরু হওয়া পিএসএলে তিনি খেলবেন কি না তা এখন পর্যন্ত অনিশ্চিত। এছাড়া নিরাপত্তা ইস্যু এবং আন্তর্জাতিক সূচির কারণে দল ছাড়তে পারেন অনেকেই। সেই দিক থেকেই পিএসএলে কপাল খুলেছে সাকিব আল হাসানের।

পিএসএলে অবশ্য এর আগেও খেলেছেন সাকিব। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে অভিষেক হয় তার। এ ছাড়া পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন এই অলরাউন্ডার।

পিএসএলে মোট ১৪টি ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে ১৮১ রান করেছেন, ১৬.৩৬ গড়ে এবং ১০৭.১৪ স্ট্রাইক রেটে। সেই সঙ্গে বল হাতে ৮টি উইকেট নিয়েছেন, ৭.৩৯ ইকোনোমিতে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com