1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ মে, ২০২৫

স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতের অরুণাচলের ইউপিয়ায় ২-১ গোলে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। আগামী ১৮ মে টুর্নামেন্টের ফাইনাল। স্বাগতিক ভারত ও মালদ্বীপের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের বিপক্ষে ফাইনালে খেলবে বাংলাদেশ।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল নিজে একটি গোল করেছেন, আরেকটির যোগানদাতা তিনি। ৭৩ মিনিটে ফয়সালের কর্ণার থেকে বক্সের মধ্যে লাফিয়ে হেড করেন আশিকুর রহমান। নেপালের ডিফেন্ডার ও গোলরক্ষক কোনো সুযোগ পাননি। ফয়সালের দারুণভাবে আশিকুরকে বল ফেলেছিলেন। আশিকুর চমৎকার দক্ষতায় ফিনিশিং করেন।

সাত মিনিট পর এবার নিজেই গোল করেন অধিনায়ক। বক্সের মধ্যে ফয়সালের উদ্দেশ্যে বল বাড়ান মানিক। তিনি দুর্দান্তভাবে ফিনিশিং করে লিড ২-০ করেন।

নেপাল ৮৬ মিনিটে এক গোল পরিশোধ করে খেলায় ফেরার ইঙ্গিত দেয়। সংঘবদ্ধ আক্রমণে নেপাল বাংলাদেশের রক্ষণ ভেদ করে। গোলরক্ষক মাহিন এগিয়ে আসলে তার পাশ দিয়ে নেপালী ফুটবলার বল জালে পাঠায়। রেফারি সাত মিনিট ইনজুরি সময় দেন। নেপাল ম্যাচে সমতা আনার চেষ্টা করে ব্যর্থ হয়। বাংলাদেশ বেশ সতর্কতার সাথে খেলা শেষ করে বিজয়ের উল্লাস করে।

প্রথমার্ধে বাংলাদেশ অবশ্য ভালো মানের ফুটবল খেলতে পারেনি। নেপাল প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যেতে পারত। ৩০ মিনিটে নেপালের একটি আক্রমণ সাইড পোস্টে লেগে ফেরত আসে। বাংলাদেশের গোলরক্ষক মাহিন একাধিকবার প্রথমার্ধে পরাস্ত হয়েছেন। নেপাল বল পজেশন ও আক্রমণে প্রথমার্ধে বেশ এগিয়ে ছিল। বাংলাদেশ কাউন্টার অ্যাটাক করলেও গোল পাওয়ার মত ছিল না। ৩২ মিনিটে বক্সের একেবারে উপরে ফ্রি কিক পেলেও বাংলাদেশ কাজে লাগাতে পারেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com