1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরে বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতা: বিজিবি প্রধান ময়মনসিংহে হালুয়াঘাট থানায় আগুন রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেপ্তার শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত শেরপুরে অসহায় বৃদ্ধার পাশে বসুন্ধরা শুভসংঘ দেশে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন, ৮ উদ্যোক্তাকে পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী পাভেলের বিরুদ্ধে ১৯ লাখ টাকা ক্ষতির অভিযোগ, বাসার নিচে সংবাদ সম্মেলন গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

সৃজিতকে বিয়ের কারণ জানালেন মিথিলা

  • আপডেট টাইম :: বুধবার, ১ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : চলতি বছর দেশের শোবিজ অঙ্গনে অন্যতম আলোচিত নাম ছিল রাফিয়াত রশিদ মিথিলা। নানা কারণে বছরজুড়ে খবরের শিরোনামে এসেছেন। বছরের শেষ দিকে ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করে সেই আলোচনা অব্যাহত রেখেছেন এই মডেল-অভিনেত্রী।

সম্প্রতি ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে স্বামী সৃজিত মুখার্জির সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন মিথিলা। ক্যাপশনে এই নির্মাতাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়ার দুটি কারণ জানিয়েছেন। এক, তারা দুজনই সমান পাগলাটে। দুই, তারা অলস সময় কাটান কিন্তু সব সময় ব্যস্ত থাকেন।

গায়ক অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের সুবাদে সৃজিতের সঙ্গে মিথিলার দেখা হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়মিত যোগাযোগ চলতে থাকে। নিজেদের মাঝে অনেক মিল খুঁজে পাওয়ায় ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। গত ৬ ডিসেম্বর সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলার শুভ পরিণয় হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com