1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহে হালুয়াঘাট থানায় আগুন রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেপ্তার শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত শেরপুরে অসহায় বৃদ্ধার পাশে বসুন্ধরা শুভসংঘ দেশে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন, ৮ উদ্যোক্তাকে পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী পাভেলের বিরুদ্ধে ১৯ লাখ টাকা ক্ষতির অভিযোগ, বাসার নিচে সংবাদ সম্মেলন গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় আগুনে নিহত ৩, নিখোঁজ ৩৬

নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

  • আপডেট টাইম :: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২২ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত আন্তর্জাতিক পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক গবেষণা সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

শ্রমমন্ত্রী বলেন, তৈরি পোশাক খাতে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের জনগণ সোচ্চার রয়েছে। আগামী এক বছরের মধ্যে মালিক ও শ্রমিকদের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক কর্মপরিবেশ গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। তবে শ্রমিক অসন্তোষকে পুঁজি করে একটি পক্ষ ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের অর্থনীতি ও তৈরি পোশাক খাতকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গঠিত নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের জীবনমান ও ভাগ্য পরিবর্তনে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের জীবনমান উন্নয়নে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com