1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ’ ৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ, শুরুর ১০ মিনিট আগে কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত দেশের অন্যতম মাদক সম্রাজ্য টঙ্গীর মাজার বস্তি গোপালগঞ্জে এমপির গাড়িবহরে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতার মৃত্যু, আহত শতাধিক স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি মাইক্রোসফট ব্যবহারে বিভ্রাট, বিশ্বজুড়ে ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তি কোচপল্লীর খোঁজখবর নিলেন জেলা প্রশাসক, নগদ সহায়তা ও সাবলম্বী করার ঘোষণা ৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার

অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে আইনি ব্যবস্থা নেব: লুবাবা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

বিনোদন ডেস্ক: শিশুশিল্পী হিসেবে আলোচনায় আসা সিমরিন লুবাবা এখন আর বিনোদন অঙ্গনে কাজ না করলেও মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেন। বাগদান ও বিয়ে নিয়ে সম্প্রতি আলোচনায় এসেছিলেন তিনি। এবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জরুরি সর্তকবার্তা নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।

লুবাবা তার পর্দার বিষয় উল্লেখ করে লিখেন: ‘একটি জরুরি সতর্কবার্তা আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমার অনুমতি ছাড়া কোনো ব্যক্তি, গণমাধ্যম, সংবাদমাধ্যম বা প্রতিষ্ঠান আমার পুরোনো ছবি ব্যবহার করে কোনো সংবাদ, প্রতিবেদন, পোস্ট কিংবা প্রচারণা প্রকাশ করবেন না। আমি ব্যক্তিগতভাবে ছবি বা ভিডিও প্রকাশ করতে আগ্রহী নই এবং দ্বীনের বিধান অনুযায়ী পর্দা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে চলতে চাই। তাই আমার পুরোনো ছবি ব্যবহার করে কোনো ধরনের প্রচারণা বা সংবাদ প্রকাশ আমার সম্মতির পরিপন্থী।’

তিনি আরও বলেন: ‘আমার অনুমতি ছাড়া এমন কিছু করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে রাষ্ট্রের প্রচলিত আইনের আশ্রয় নেওয়া হবে। আর যারা জেনেশুনে আমার অধিকার ও সম্মতি উপেক্ষা করবেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাঁদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে। আল্লাহই সর্বোত্তম বিচারক। আমার ব্যক্তিগত গোপনীয়তা ও দ্বীনি সিদ্ধান্তকে সম্মান করুন। আমার অনুমতি ছাড়া আমার কোনো ছবি ব্যবহার করবেন না। جزاكم الله خيرا ‘

এছাড়াও তিনি তার কমেন্ট বক্সে তার পর্দা, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা নিয়ে ইসলামিক মন্তব্য কিরে লিখেন: ‘ইসলামে পর্দা, শালীনতা ও নারীর সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো নারীর অনিচ্ছা বা অনুমতি ছাড়া তাঁর ছবি জনসম্মুখে প্রচার করা তাঁর ব্যক্তিগত গোপনীয়তা ও অধিকারের প্রতি অসম্মান। রাসূলুল্লাহ ﷺ বলেছেন: «مَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ» অর্থ: “যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন রাখে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন।” — সহিহ মুসলিম: ২৬৯৯। তাই অন্যের ব্যক্তিগত বিষয় ও সম্মান রক্ষা করুন। কারও ছবি বা ব্যক্তিগত বিষয় তার সম্মতি ছাড়া প্রচার করবেন না। মনে রাখবেন, আমাদের প্রতিটি কাজের জন্য একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আসুন, অন্যের সম্মান রক্ষা করি এবং নিজেরাও আল্লাহর কাছে জবাবদিহির ভয় রাখি।’

সিমরিন লুবাবা তার কমেন্ট বক্সে সবার জন্য আন্তরিক ধন্যবাদ ও দোয়ার মাধ্যমে তার দ্বীনকে সম্মান প্রর্দশন ও পুরোনো ছবির গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেন।

উল্লেখ্য, শৈশব থেকেই বিনোদন অঙ্গনের পরিচিত মুখ সিমরিন লুবাবা। প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে অল্প বয়সেই অভিনয়ে পা রাখেন। শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার পর অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও কাজ করেন লুবাবা। তবে গত বছরের শেষ দিকে হঠাৎ করেই বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com