1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ’ ৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ, শুরুর ১০ মিনিট আগে কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত দেশের অন্যতম মাদক সম্রাজ্য টঙ্গীর মাজার বস্তি গোপালগঞ্জে এমপির গাড়িবহরে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতার মৃত্যু, আহত শতাধিক স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি মাইক্রোসফট ব্যবহারে বিভ্রাট, বিশ্বজুড়ে ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তি কোচপল্লীর খোঁজখবর নিলেন জেলা প্রশাসক, নগদ সহায়তা ও সাবলম্বী করার ঘোষণা ৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার

দীর্ঘ পাঁচ বছরের বিরতি শেষে ফিরছে ‘মীরাক্কেল’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

বিনোদন ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ছোটপর্দায় ফিরছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মিরাক্কেল’। নতুন আঙ্গিকে অনুষ্ঠানটি আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। ইতোমধ্যে প্রতিযোগী বাছাইয়ের জন্য অডিশনের আহ্বান জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে পারে নতুন মৌসুম।

মীরের সঞ্চালনায় একসময় দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল অনুষ্ঠানটি। টিআরপিতেও ছিল শক্ত অবস্থান। এর মাধ্যমে পরিচিতি পাওয়া অনেক প্রতিযোগী অনুষ্ঠান শেষ হওয়ার পরও নিজেদের জায়গা তৈরি করেছেন। তবে গত পাঁচ বছর ধরে ছোটপর্দায় অনুপস্থিত ছিল ‘মিরাক্কেল’।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটির একটি প্রচারঝলক প্রকাশ করেছে চ্যানেল কর্তৃপক্ষ। পাশাপাশি অডিশনে অংশ নেওয়ার জন্য সব বয়সের কমেডি শিল্পীদের আহ্বান জানানো হয়েছে। এবার প্রতিযোগীদের বাছাইপর্ব শেষে শুরু হবে মূল লড়াই। সেখানে একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন নির্বাচিত প্রতিযোগীরা।

অনুষ্ঠানটির পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় ভারতীয় গণমাধ্যশকে জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে পর্দায় আসতে পারে ‘মিরাক্কেল’। তবে বিচারকের আসনে কারা থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

পুরোনো বিচারকদের মধ্যে পরান বন্দ্যোপাধ্যায়কে আবারও দেখতে চান দর্শকদের অনেকে। আগের মৌসুমের কয়েকজন সদস্য ও মেন্টরেরও যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শুভঙ্কর চট্টোপাধ্যায়ের মতে, বর্তমানে টেলিভিশনের কোনো অনুষ্ঠানের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তাই নির্মাণের প্রতিটি পর্যায়ে নিয়ম ও বিষয়বস্তু নিয়ে সতর্ক থাকতে হয়। এতে সৃজনশীল দলের ওপর বাড়তি চাপ থাকলেও নতুন আয়োজন নিয়ে আশাবাদী পরিচালক। তার প্রত্যাশা, দীর্ঘ বিরতির পর ফিরেও দর্শকের ভালোবাসা পাবে ‘মিরাক্কেল’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com