1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ

যমুনা অভিমুখে গার্মেন্টস শ্রমিকরা, পুলিশি বাধায় কাকরাইলে অবস্থান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

ঢাকা: বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচি করছেন গার্মেন্টস শ্রমিকরা। এ সময় যমুনা অভিমুখে যাত্রায় পুলিশের বাধার মুখে কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টার দিকে মিছিল নিয়ে কাকরাইল মোড়ে উপস্থিত হন আন্দোলনকারীরা।

সরেজমিনে দেখা যায়, বেতনের দাবিতে ব্যানার হাতে স্লোগান দিতে দিতে পল্টনের দিক থেকে যমুনার উদ্দেশে এগিয়ে আসেন গার্মেন্টস শ্রমিকরা। এরপর কাকরাইল মোড়ে পুলিশ তাদের বাধা দিলে আন্দোলনকারীরা কাকরাইল মোড় অবরোধ করে সেখানে বসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় প্রায় ১৮ মাস আগে বন্ধ হয়ে যাওয়া ডার্ড গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের ত্রিপক্ষীয় চুক্তি মোতাবেক শ্রমিক-কর্মচারীদের সব পাওনাদি পরিশোধের দাবিতে উপদেষ্টা বরাবর স্মারকলিপি— শীর্ষক ব্যানার হাতে বেতনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com