1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: শনিবার, ৪ জুলাই, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের হালুয়াঘাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে হালুয়াঘাট প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা, প্রেসক্লাব প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হালুয়াঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির হালুয়াঘাট-ধোবাউড়া প্রতিনিধি মোহাম্মদ রফিকুল্লাহ চৌধুরী মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ সালমান ওমর (রুবেল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী জুলমত, প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো. বাবুল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মো. সাকেরউল্লাহ, ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি মোহাম্মদ নাদিম আহমেদ, ইঞ্জিনিয়ার আবু সালেহ, ওয়াহিদুল হকসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

বক্তারা দেশের গণমাধ্যমে এনটিভির দুই দশকেরও বেশি সময়ের ভূমিকার প্রশংসা করেন এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com