1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: শনিবার, ৪ জুলাই, ২০২৬

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় একটি মজা ডোবা থেকে সমলা বেগম নামে সত্তর বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা খিচা এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। সমলা বেগম একই গ্রামের মৃত জাফর আলী কন্যা।

পরিবার সূত্র ও পুলিশ জানায়, সমলা দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন এবং এখানে-সেখানে ভবঘুরের মতো ঘুরে বেড়ান। প্রায়সই বাড়ি থেকে বেড়িয়ে কয়েকদিন পর ফিরেন। প্রতিদিনের মতো গতকাল শুক্রবার সকালে বাড়ি থেকে বেড়িয়ে আর ফিরেননি। তবে বিকেলে স্থানীয় লোকজন তাকে বাড়ির আশপাশে ঘুরতে দেখেছেন। শনিবার বেলা বারোটার দিকে বাড়ির অদূরে একটি মজা ডোবায় প্রথমে অজ্ঞাতনামা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন এবং ততক্ষণে পরিচয় সণাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পানিতে পরে গিয়ে তার মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com