1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার

  • আপডেট টাইম :: শনিবার, ৪ জুলাই, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিস ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন খাত থেকে প্রায় ১৬ কোটি টাকা সরকারি রাজস্ব আদায় করেছে। সেবার মানোন্নয়ন, ডিজিটাল ভূমিসেবার সম্প্রসারণ, নিয়মিত তদারকি এবং কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত উদ্যোগে এ সাফল্য অর্জিত হয়েছে বলে জানিয়েছে ভূমি অফিস। এ কার্যক্রমে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা সরকারি রাজস্ব আদায় হয়েছে। এর মধ্যে ভূমি উন্নয়ন কর থেকে ১৩ কোটি ৭ লাখ ২৮ হাজার ৪৬২ টাকা, অনলাইনে নামজারি ফি থেকে ২ কোটি ৬২ লাখ ৯ হাজার ১৭০ টাকা, চান্দিনা ভিটি নবায়ন ফি থেকে ১ লাখ ৭৫ হাজার ১৫৬ টাকা, ভিপি (অর্পিত) সম্পত্তির লিজ মানি থেকে ৫ লাখ ১ হাজার ৯৬৪ টাকা এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অর্থদণ্ড হিসেবে ৩ লাখ ৫৫ হাজার ৬০০ টাকা আদায় করা হয়েছে। আদায়কৃত পুরো অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

ভূমি অফিসের কর্মকর্তারা জানান, দ্রুত নামজারি নিষ্পত্তি, ই-নামজারি ও ডিজিটাল সেবার কার্যকর ব্যবহার, মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি এবং ভূমি উন্নয়ন কর আদায়ে বিশেষ উদ্যোগ গ্রহণের ফলে রাজস্ব আদায়ে এ উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে। একই সঙ্গে সেবাগ্রহীতাদের হয়রানিমুক্ত ও দ্রুত সেবা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

এ সাফল্যের ধারাবাহিকতায় ভূমি সেবায় দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ গত মে মাসে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হন সৈয়দা তামান্না হোরায়রা। ভূমি সেবা সপ্তাহের সমাপনী দিনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সদর উপজেলার পৌরসভাসহ ১৩টি ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রমে উন্নয়ন, ই-নামজারিতে উচ্চ নিষ্পত্তির হার, সরকারি ভূমি উদ্ধার, রাজস্ব আদায়ে সাফল্য এবং দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করার ক্ষেত্রে অবদানের জন্য তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা বলেন, “সরকারি রাজস্ব আদায়ে জনগণের সহযোগিতা এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টাই এ অর্জনের মূল ভিত্তি। ভবিষ্যতেও স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করে রাজস্ব বৃদ্ধি এবং আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, ভূমিসেবা আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল সেবার সম্প্রসারণ, নিয়মিত তদারকি এবং সেবার মানোন্নয়নের কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে এ সাফল্যের জন্য ভূমির মালিক, সেবাগ্রহীতা এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সঙ্গে স্বচ্ছ, তথ্যভিত্তিক ও আধুনিক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

স্থানীয় কয়েকজন সেবাগ্রহীতা বলেন, জনবান্ধব সেবা, দ্রুত কাজের নিষ্পত্তি এবং নিয়মিত তদারকির কারণে ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিসে সেবার মান আগের তুলনায় বেড়েছে। তাঁদের আশা, এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com